জাম্বিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

 ৫ এপ্রিল ২০২৫, ১০:৩১


জাম্বিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ



জাম্বিয়ার রাষ্ট্রপতি হাকাইন্দে হিচিলেমার কাছে পরিচয়পত্র পেশ করেছেন জাম্বিয়াতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার শাহ্ আহমেদ শফী।


গত বুধবার (২ এপ্রিল) জাম্বিয়ার রাজধানী লুসাকাতে রাষ্ট্রপতির অতিথি ভবনে দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের হাইকমিশনার।

হাইকমিশনার বাংলাদেশ ও জাম্বিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও তা উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন এবং জাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যাবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার যে ব্যাপক সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে গুরুত্বারোপ করেছেন । বিশেষ করে, বাংলাদেশের তৈরি পোশাক ও ঔষধ রপ্তানি এবং বিভিন্ন ধরনের পেশাজীবীদের কর্মের সুযোগ তৈরির জন্য জাম্বিয়ার রাষ্ট্রপতির নিকট তিনি আহ্বান জানান।হাইকমিশনার জাম্বিয়াতে বাংলাদেশের তৈরি পোশাক কারখানা স্থাপনে উভয় দেশই লাভবান হওয়ার বিষয়ে বলেন যে এতে করে জাম্বিয়ার জনগণের ব্যাপকহারে কর্মসংস্থান তৈরি হবে এবং তারা এ শিল্পে দক্ষতা অর্জন করবে। অন্যদিকে বাংলাদেশ জাম্বিয়াতে পোশাক তৈরি করলে তা আফ্রিকান গ্রোথ অ্যান্ড ওপরচুনিটি অ্যাক্ট (এজিওএ)-এর আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বিনাশুল্কে প্রবেশাধিকার পাবে। 

হাইকমিশনার বাংলাদেশ ও জাম্বিয়ার মধ্যে সংযোগ এবং দুই দেশের জনগণের মাঝে ঘনিষ্ঠতা বাড়ানোর উপরও জোর দিয়েছেন এবং এ বছরের মধ্যে জাম্বিয়া থেকে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের ব্যাবসায়িক প্রতিনিধিদল প্রেরণের জন্য জাম্বিয়ার রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন। 

  রাষ্ট্রপতি হাকাইন্দে হিচিলেমা তার বক্তব্যে বলেন যে, জাম্বিয়া উক্ত অনুষ্ঠানে পরিচয়পত্র পেশকারি প্রতিনিধিত্বকারী দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্যবান বলে মনে করে এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। 

রাষ্ট্রপতি বলেন, জাম্বিয়ার পররাষ্ট্র নীতি অনুযায়ী একদিকে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার স্তম্ভের উপর ভিত্তি করে এবং অন্যদিকে অর্থনৈতিক কূটনীতির উপর ভিত্তি করে, তাঁরা অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিত্বকারী দেশসমূহের মধ্যে বন্ধন আরও জোরদার করার জন্য নতুন স্বীকৃত হাই কমিশনার এবং রাষ্ট্রদূতদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। 

পরিশেষে তিনি যেসব দেশের দূতাবাস জাম্বিয়ায় নেই, সেসব দেশের দূতাবাস খোলার জন্য হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন । জাম্বিয়ার কপার, লোহাসহ বিভিন্ন ধাতব খনিতে বাংলাদেশে শ্রমিকেরা কাজ করতে চাইলে তিনি তাদেরকে অভ্যর্থনা জানাবেন । 

এছাড়া তিনি বাংলাদেশের পিভিসি জাতীয় প্লাস্টিক পণ্যের প্রশংসা করেছেন এবং সেগুলো জাম্বিয়ায় রপ্তানি করার বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন।  

প্রসঙ্গত, বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও জাম্বিয়ার রাষ্ট্রপতির কাছে কানাডা, বেলারুশসহ চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার তাদের পরিচয়পত্র পেশ করেন । 

বাবা–মায়ের মুখে হাসি ফোটাতে কাউছারের লড়াই শেষ ছিনতাইকারীর ছুরিতে, নিজের দোকানে খুন ওষুধ ব্যবসায়ী আসাদুজ্জামান ঢাকা

 আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ১৯: ৩০

ঢাকায় অপরাধ


বাবা–মায়ের মুখে হাসি ফোটাতে কাউছারের লড়াই শেষ ছিনতাইকারীর ছুরিতে, নিজের দোকানে খুন ওষুধ ব্যবসায়ী আসাদুজ্জামান ঢাকা



জীবিকার তাগিদে পিরোজপুরের তরুণ কাউছার (২০) ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেন। ভাগ্যের চাকা ঘোরাতে দিনরাত পরিশ্রম করছিলেন তিনি। মাস শেষে যে আয় হতো, সেটার একটি অংশ তিনি গ্রামে মা–বাবার কাছে পাঠাতেন। সেই কাউছার গত ৭ ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন।

অন্যদিকে পটুয়াখালীর যুবক সুমন কুমার পাল (৪০) স্ত্রী আর দুই সন্তান নিয়ে থাকতেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। তিনি সেখানে একটি ফার্মেসি (ওষুধের দোকান) চালাতেন। ভালোই চলছিল তাঁর সংসার। গত ১৫ ফেব্রুয়ারি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাঁর দোকানে এসে হামলা করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে সুমনকে হত্যা করে চলে যায়। সুমনের মৃত্যুর পর দিশাহারা হয়ে পড়েছে তাঁর পরিবার।


কেন আমার ভাইকে খুন করল?’

পিরোজপুরের হতদরিদ্র পরিবারে জন্ম কাউছারের। তাঁরা দুই ভাই ও দুই বোন। কৃষক বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কাউছার ও তাঁর ভাই কাইয়ুম কয়েক বছর আগে ঢাকায় আসেন। কাউছার থাকতেন যাত্রাবাড়ী এলাকায়। তিনি সেখানকার একটি মশার কয়েলের কারখানায় চাকরি করতেন। গত ৭ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারখানার কাজ শেষ করে এক সহকর্মীর সঙ্গে বাইরে বের হন। হঠাৎ দুই ছিনতাইকারী তাঁদের গতিরোধ করেন। এক ছিনতাইকারী কাউছারের গলায় ধারালো চাকু ধরে মুঠোফোন দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। একপর্যায়ে ছিনতাইকারীরা কাউছারের বুকে ছুরিকাঘাত করেন। তখন ছিনতাইকারীরা তাঁর এবং তাঁর সহকর্মীর মুঠোফোন নিয়ে চলে যান। এ সময় কাউছার লুটিয়ে পড়লে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কাউছারের ভাই কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের কিন্তু কোনো শত্রু ছিল না। একদম খেটে খাওয়া মানুষ আমার ভাই। কেন আমার ভাইকে খুন করল? আমার আব্বা অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলেছেন। আমরা যখন বড় হই, তখন দুই ভাই প্রতিজ্ঞা করি, আমরা আব্বাকে সহযোগিতা করব। কিন্তু আমার ভাইকে ছিনতাইকারীরা নৃশংসভাবে খুন করল।’

কাইয়ুম জানান, ঢাকায় আসার পর ঈদের সময় তাঁরা দুই ভাই একসঙ্গে বাড়িতে যেতেন। ঈদের আগে যে বেতন-ভাতা পেতেন, তা দিয়ে মা–বাবার জন্য শাড়ি-লুঙ্গি কিনতেন। এবার কেবল ব্যতিক্রম। ভাইকে ছাড়া তাঁকে ঈদের সময় গ্রামের বাড়িতে ফিরতে হলো।

ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কাইয়ুম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে যারা হত্যা করল, তাদের কঠিন শাস্তি দিতে হবে।’

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, কাউছার হত্যা মামলায় পুলিশ আনিছুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ আদালতকে বলেছে, আনিছুরের নির্দিষ্ট কোনো পেশা নেই। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা করাই তাঁর একমাত্র পেশা।




ঈদের দিন রান্না করতে গিয়ে নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৯: ১৪

ঈদের দিন রান্না করতে গিয়ে নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর হাসপাতালে মৃত্যু


ঈদের দিন সকালে নতুন শাড়ি পরে পরিবারের জন্য রান্না করছিলেন গৃহবধূ ঊর্মি আক্তার (২৫)। হঠাৎ চুলা থেকে আগুন লেগে যায় শাড়িতে। গুরুতর দগ্ধ গৃহবধূ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল সোমবার ঈদুল ফিতরের দিন বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় অগ্নিদগ্ধ হন গৃহবধূ ঊর্মি আক্তার। গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত ঊর্মি আক্তার উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় মো. নঈম উদ্দিনের স্ত্রী।

ঊর্মি আক্তারের পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন বেলা ১১টার দিকে রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করছিলেন ঊর্মি। ওই সময় চুলা থেকে শাড়িতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে আগুন নেভান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালের ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালে ঊর্মি আক্তারের বিয়ে হয় উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় মো. নঈম উদ্দিনের সঙ্গে। তাঁদের সংসারে কোনো সন্তান হয়ন  ঊর্মি আকারের মামা মোহাম্মদ ফরহাদুন্নবী বলেন, ‘সোমবার ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় আগুন লেগে আমার ভাগনির মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে তার স্বামী ও চাচাতো দেবরও অগ্নিদগ্ধ হন।’
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমান বলেন, ঈদের দিন রান্নাঘরে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড. ইউনূসের চীন সফর : চাওয়া-পাওয়ার চেয়ে গুরুত্ব পাবে ‘ভূ-রাজনীতি’

 

২৪ মার্চ ২০২৫, ২১:২৭


ড. ইউনূসের চীন সফর : চাওয়া-পাওয়ার চেয়ে গুরুত্ব পাবে ‘ভূ-রাজনীতি’


বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ছে— এমন একটি ধারণা নতুন করে সামনে আসছে। এ ধারণার মধ্যে চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার সফরে দ্বিপক্ষীয় চাওয়া-পাওয়ার চাইতে বেশি গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক ও ভূ-রাজনীতি। বিশেষ করে, অন্য দেশগুলোকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার কৌশল হতে পারে এই সফরের মূল লক্ষ্য।

ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বেইজিং সফর করেছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার সফরটি বেশ সফল হিসেবে দেখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সফরে বাংলাদেশের পাওয়ার পাল্লা ভারি। কেননা সফর থেকে ঋণ পরিশোধের সময় বাড়ানো, সুদহার কমানোর আশ্বাস, কুনমিংয়ের তিনটি হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ, ঢাকায় চীনের দ্বারা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ সাংহাই-কুনমিং-চট্টগ্রামের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত এসেছে।


 জাপান অফার সেল  জাপান অফার সেলস টু মিলিটারি ওয়েপনস টু বাংলাদেশ