জাপান অফার সেলস টু মিলিটারি ওয়েপনস টু বাংলাদেশ
All BD News
By Latest BD News / April 18, 2025
রাতে ঢাকাসহ যেসব অঞ্চলে ভারী বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা এবং চাঁদপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দবাংলাদেশকে 'নিরাপদ' ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে 'নিরাপদ' হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়া।
উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, এসব দেশ থেকে যাতে ইউরোপে আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়।
ইউরোপীয় কমিশনের দিক থেকে বলা হয়েছে, গত বছর সিদ্ধান্ত নেওয়া 'অভিবাসন ও আশ্রয় চুক্তি'র কিছু দিকের বাস্তবায়ন দ্রুত গতিতে করার প্রস্তাব করা হচ্ছে, যা ২০২৬ সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
এই সাত দেশ থেকে যাওয়া নাগরিকদের আবেদনগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, এমন ধারণা থেকেই তাদের আবেদন তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হবে।
ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই অভিবাসন প্রত্যাশীরা নিরাপত্তার কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করেন। যদিও এর মাঝে বড় একটা অংশের আবেদন নাকচ হয়ে যায়। এখন সেই বিষয়টি আরও দ্রুত গতিতে হবে এবং আবেদন নাকচ হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
অবশ্য ইউরোপীয় কমিশনের মার্কুস লামার্ট বলেছেন, এটি একটি 'ডায়নামিক' বা 'গতিশীল তালিকা' হবে, যা সময়ে সময়ে পর্যালোচনা ও সম্প্রসারণ করা যেতে পারে এবং কোনো দেশকে নিরাপদ না মনে হলে, তা স্থগিত বা বাদ দেওয়া যেতে পারে।
কেন এই সিদ্ধান্ত?
২০১৫-১৬ সালে ইউরোপীয় দেশগুলোতে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের পর থেকেই আশ্রয় নীতিতে সংস্কার করার চেষ্টা চলছে। ২০২৩ সালেও প্রায় ৩ লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সীমান্ত পার করে প্রবেশ করেছে।
এমন বিষয় নিয়ে কয়েক বছর ধরে আলোচনা-মুলোমুলির পর গত বছর ইউরোপীয় পার্লামেন্টে অভিবাসন এবং আশ্রয় বিষয়ক আইন কঠোর করে একটি বড় সংস্কার অনুমোদন করে।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে এ সংক্রান্ত চুক্তি হয়েছিল যেটি ২০২৬ সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু ইইউ জানিয়েছে যে তারা প্রক্রিয়ার কাজ দ্রুত করার জন্য দুটি মূল নিয়ম আগেই পাস করতে চায়।
ইউরোপীয় কমিশন এই প্রস্তাব দিয়েছে "যাতে করে যেসব আশ্রয় আবেদন সম্ভবত অমূলক (ভিত্তিহীন) হবে, সেগুলো দ্রুত ও দক্ষভাবে নিষ্পত্তি করতে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা যায়"।
এর একটা কারণ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী অভিবাসন প্রত্যাশীদের যাদের দেশে ফেরত যাওয়ার আদেশ দেওয়া হয়, তাদের মাত্র ২০ শতাংশেরও কম সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
তাই গত বছর ইউরোপীয় ইউনিয়নের নেতারা কমিশনকে অনুরোধ করেছিলেন, যেন তারা অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানোর পরিকল্পনা তৈরি করে।
দুটি দিক আগেই কার্যকর করার কথা বলছে সেগুলো হচ্ছে––
১. যেসব দেশ থেকে আবেদনকারীদের মধ্যে গড়ে ২০ শতাংশ বা এর কম কম আন্তর্জাতিক সুরক্ষা পায় সেসব দেশের মানুষের জন্য সদস্য রাষ্ট্রগুলো 'সীমান্ত প্রক্রিয়া' বা 'দ্রুত প্রক্রিয়া' ব্যবহার করতে পারবে।
২. কিছু ব্যতিক্রম রেখে নিরাপদ তৃতীয় দেশ ও নিরাপদ উৎস দেশ চিহ্নিত করা যাবে যাতে করে নির্দিষ্ট অঞ্চল বা স্পষ্টভাবে শনাক্তযোগ্য ব্যক্তিদের বিভাগ বাদ দিয়ে ইউরোপের সদস্য দেশগুলোর জন্য কাজ সহজ করা যায়।
ইউরোপীয় কমিশনের অভ্যন্তরীণ বিষয়ক ও অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলছেন, "যেখানে আমরা দ্রুত এগোতে পারি, সেখানে আমাদের আরও দ্রুত এগিয়ে যাওয়া উচিত। অনেক সদস্য রাষ্ট্রে আশ্রয় আবেদনের একটি উল্লেখযোগ্য অংশ জমা পড়ে (আটকে) রয়েছে, ফলে আমরা আশ্রয়ের সিদ্ধান্ত দ্রুতগতিতে নিতে যেভাবে সহযোগিতা করা সম্ভব তা করাটা অপরিহার্য"।
১৮ এপ্রিল ২০২৫
২৬ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জানায় সংস্থাটি।
কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
কুমিল্লার দেবিদ্বারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গণধোলাই দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল দেবিদ্বার পৌরসভার বারেরা কাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আটক জামাল হোসেন দাউদকান্দি উপজেলার গৌরিপুরের দক্ষিণ দারিবন গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক জামাল হোসেন বারেরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, মাস দেড়েক আগে বারেরা এলাকার এক নারীর দাউদকান্দি উপজেলার গৌরিপুরের দক্ষিণ দারিবন গ্রামের জামাল হোসেনের সঙ্গে বিয়ে হয়। এটি দুজনের দ্বিতীয় বিয়ে। নতুন দম্পতি বারেরা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ওই নারীর আগের সংসারের ৭ বছরের একটি কন্যা শিশু রয়েছে। সে তার নানার বাড়ি থাকতো। ঈদ উপলক্ষে শিশুটিকে তার মা তাদের ভাড়া বাসায় বেড়াতে নিয়ে আসেন।
শুক্রবার রাতে জামাল হোসেন শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি শিশুটি তার মাকে জানায়। তার মা এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখান। পরদিন শিশুটি প্রতিবেশিদের জানালে শনিবার বিকেলে ক্ষুব্ধ গ্রামবাসী জামালের বাড়ি ঘেরাও করেন এবং তাকে গণধোলাই দিয়ে ঘরে আটকে রাখেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে জামালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
৬ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগে ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি
স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, ০৭:৪0
৬ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগে ‘অপরাজিত’ চ্যাম্পিয়ন পিএসজি
ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করতে অঁজির বিপক্ষে ঘরের মাঠে ১ পয়েন্ট পেলেই হতো প্যারিস সেইন্ট জার্মেইনের। কিন্তু টানা চতুর্থ লিগ শিরোপার দিনটা কেবল ড্র দিয়েই কেন থামাবে লুইস এনরিকের শিষ্যরা। দুর্দান্ত ছন্দে থাকা দলটা ঘরের মাঠে পেয়েছে শিরোপা নিশ্চিত করা দারুণ এক জয়। লিগ তালিকায় ১৪তম স্থানে থাকা অঁজির বিপক্ষে পিএসজি জিতেছে ১-০ গোলে।
ঘরের মাঠে দূর্বল প্রতিপক্ষের গোলমুখে অনেকগুলো সুযোগ তৈরি করলেও কিছুটা হতাশই হয়েছে লুইস এনরিকের দল। দিজিরে দুয়ের ৫৫ মিনিটের গোলটাই অবশ্য ম্যাচের ফল গড়ে দেয়। ওই এক গোলের সুবাদেই পয়েন্ট টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে পিএসজি। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগে সবার আগে লিগ শিরোপা জিতল দলটি।
এই জয়ের মাধ্যমে ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। ফ্রেঞ্চ লিগে সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা।
বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?
সৌমিত্র শুভ্র
- Role,বিবিসি নিউজ বাংলা, ঢাকা
অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন, এটিকেই দুই দেশের সম্পর্কে একটি 'ইতিবাচক' ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারে পতনের আকস্মিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি।
তারপর থেকে দুই দেশের মধ্যকার টানাপোড়েন কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে।
মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে, কয়েক মাস ধরে চলে আসা সেই টানাপোড়েনে থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা।
তবে, দুই দেশই অপরপক্ষের পছন্দের নয় এমন দুয়েকটি প্রসঙ্গের অবতারণা করেছে শীর্ষ বৈঠকে।
আবার সংবাদমাধ্যমের কাছে নিজ নিজ ভাষ্যকে অগ্রাধিকার দিয়েই বৈঠক সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছে ঢাকা ও দিল্লি।
তো বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো শীর্ষ দুই নেতার
বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগে থেকেই ভারত-বিরোধী প্রচারণা দানা বাঁধছিল।
এর মধ্যে, ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে।
ফলশ্রুতিতে, তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েও ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো, সেটি আরো বেশি করে সামনে আসে।
এছাড়া, সীমান্ত হত্যা বন্ধ করা ও অভিন্ন নদীর পানি বণ্টনে ন্যায্যতার দাবিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বরাবরই আওয়াজ উঠতে দেখা গেছে।
অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ঢাকাও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময়।
ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু 'সেভেন সিস্টার্স' বা উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানসহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যা ভালোভাবে নেয়নি দিল্লি।
সর্বশেষ ২৮শে মার্চ মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময়ও তার বক্তব্যে 'সেভেন সিস্টার্সের' প্রসঙ্গ টানেন। এতে বেশ প্রতিক্রিয়া দেখা যায় ভারতে।
যদিও পরে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি কানেক্টিভিটির পটভূমিতেই কথাটি বলেছিলেন।
এমন প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়েই ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী।
জাপান অফার সেল জাপান অফার সেলস টু মিলিটারি ওয়েপনস টু বাংলাদেশ
-
১৮ এপ্রিল ২০২৫ ২৬ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জ...
-
৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাদেশকে 'নিরাপদ' ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয় ...
-
আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ১৯: ৩০ ঢাকায় অপরাধ বাবা–মায়ের মুখে হাসি ফোটাতে কাউছারের লড়াই শেষ ছিনতাইকারীর ছুরিতে, নিজের দোকানে খুন ওষুধ ব্যবসায়ী...





