বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?

সৌমিত্র শুভ্র

  • Role,বিবিসি নিউজ বাংলা, ঢাকা


বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?





অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন, এটিকেই দুই দেশের সম্পর্কে একটি 'ইতিবাচক' ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারে পতনের আকস্মিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি।

তারপর থেকে দুই দেশের মধ্যকার টানাপোড়েন কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে।

মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে, কয়েক মাস ধরে চলে আসা সেই টানাপোড়েনে থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা।

তবে, দুই দেশই অপরপক্ষের পছন্দের নয় এমন দুয়েকটি প্রসঙ্গের অবতারণা করেছে শীর্ষ বৈঠকে।

আবার সংবাদমাধ্যমের কাছে নিজ নিজ ভাষ্যকে অগ্রাধিকার দিয়েই বৈঠক সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছে ঢাকা ও দিল্লি।

তো বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো শীর্ষ দুই নেতার

  • বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগে থেকেই ভারত-বিরোধী প্রচারণা দানা বাঁধছিল।

    এর মধ্যে, ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে।

    ফলশ্রুতিতে, তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েও ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো, সেটি আরো বেশি করে সামনে আসে।

    এছাড়া, সীমান্ত হত্যা বন্ধ করা ও অভিন্ন নদীর পানি বণ্টনে ন্যায্যতার দাবিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বরাবরই আওয়াজ উঠতে দেখা গেছে।

    অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ঢাকাও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময়।

    ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু 'সেভেন সিস্টার্স' বা উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানসহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যা ভালোভাবে নেয়নি দিল্লি।

    সর্বশেষ ২৮শে মার্চ মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময়ও তার বক্তব্যে 'সেভেন সিস্টার্সের' প্রসঙ্গ টানেন। এতে বেশ প্রতিক্রিয়া দেখা যায় ভারতে।

  • যদিও পরে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি কানেক্টিভিটির পটভূমিতেই কথাটি বলেছিলেন।

    এমন প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়েই ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী।


No comments:

Post a Comment

 জাপান অফার সেল  জাপান অফার সেলস টু মিলিটারি ওয়েপনস টু বাংলাদেশ